মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১১টি মোবাইল ও ১টি ট্যাবসহ মোবাইল চোর গ্রেফতার

টাঙ্গাইলে ১১টি মোবাইল ও ১টি ট্যাবসহ মোবাইল চোর গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ১১টি মোবাইল সেট ও ১টি ট্যাবসহ মো. আব্দুর রহিম ওরফে কালু নামের এক পেশাদার মোবাইল চোরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া এলাকা হতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের এসআই মো. হাফিজুর রহমান (১), এসআই আই হাবিব আল নোমান, এএসআই মো. হাফিজুর রহমানের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওই ব্যক্তি বাসাইল উপজেলার কাশিল গ্রামের আব্দুল বারেক মিয়ার ছেলে।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের অফিসার্চ ইনচার্জ (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রচলিত আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular