শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

টাঙ্গাইলে ১১ মোটরসাইকেল চালককে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে আইন অমান্য করে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন বিহীন ভাবে মোটরসাইকেল চালানোর দায়ে ১১টি মটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কুমুদিনী কলেজের সামনে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল বলেন, মটরসাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও ট্র্যাস্ক টোকেন ছিলনা বিধায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬,৭৬, ৯২ ধারা মোতাবেক ১১টি মটর সাইকেল চালককে ২২০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular