টাঙ্গাইলে ১২ টি অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২টি বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় লৌহজং নদীতে অভিযান চালিয়ে ড্রেজারগুলো ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান বলেন, লৌহজং নদীতে আজকে অভিযান চালিয়ে যতগুলো বাংলাড্রেজার পেয়েছি সবগুলো ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর