টাঙ্গাইলে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলে আড়াই কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উত্তর হুগড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ ওই দুই বিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২) ও কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩)।

মঙ্গলবার (৯জানুয়ারি) সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩ কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. এরশাদুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলা উত্তর হুগড়া গ্রামের মরহুম বারেক মোল্লার ছেলে জামাল (৩২)এর বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা মজুত ও বিক্রির অপরাধে জামাল (৩২) ও একই গ্রামের কানো মোল্লার ছেলে হরফ আলী (২৩) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর মডেল থানায় র‌্যাব বাদি হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর