বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে শহরের দেওলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৭টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলা প্রশাসন ও তিতাস গ্যাস দিনব্যাপী যৌথ অভিযান চালিয়ে এসব বিচ্ছিন্ন করেন।
অভিযান পরিচালনা করেছেন টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান ও সুচি রানী সাহা।

নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়। অভিযানে ওই এলাকার চারটি স্থানে বাসাবাড়িতে প্রায় ৪৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় গ্যাস সঞ্চালনের অবৈধ মালামাল জব্দ করা হয়।

এভাবে টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

উচ্ছেদ অভিযানে তিতাস গ্যাস টাঙ্গাইল শাখার সহকারী ব্যবস্থাপক তৌফিকুর রহমান উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular