মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৪৯ ডেঙ্গু রোগী ভর্তি

টাঙ্গাইলে ৪৯ ডেঙ্গু রোগী ভর্তি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে জেলার বিভিন্ন হাসপাতালে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ ছাড়া এর বাইরেও অর্ধশতাধিক রোগীকে ডেঙ্গু আক্রান্ত হাসপাতাগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে।

এর মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ২৪ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালের ২৩ জন এবং সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এসব রোগীকে বিশেষ চিকিৎসা দেয়া হচ্ছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, বুধবার দুপুর পর্যন্ত ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত) নতুন করে ছয়জন রোগী এ হাসপাতালে ভর্তি হন। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে চলে যান। রোগীদের জন্য আলাদা সেবার ব্যবস্থা করা হয়েছে।

অপরদিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের এখন পর্যন্ত ৪৮ জন রোগী ভর্তি হয়েছিলেন। বুধবার রাত পর্যন্ত পর্যন্ত ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে চারজন নারীও রয়েছেন।

অন্যদিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেঙ্গুরোগী ভর্তি হন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular