মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ৪ ব্যবসায়ীর জরিমানা

টাঙ্গাইলে ৪ ব্যবসায়ীর জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের পার্ক বাজারে সরকারি নির্দেশনা অমান্য করায় চার ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনের নেতৃত্বে সকাল ১১ টা হতে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। সকলকে সরকারি নির্দেশনা মানতে মাইকিং করা হয়। এ সময় জেলা প্রশাসন ও পুলিল সদস্যরা উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন জানান, সরকারি নির্দেশনা অমান্য করে শহরের পার্ক বাজারে হোটেল বসে খাবার খাওয়ার অভিযোগে তিন ব্যবসায়ীকে আড়াই হাজার টাকা ও পিঁয়াজের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।

এছাড়াও সকলকে স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ সরকারি নির্দেশনা মানার জন্য তাগিদ দেওয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular