শনিবার, মে ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারটাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ

টাঙ্গাইলে ৭ম শ্রেণির ছাত্রীকে হাত মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ারে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। সে স্থানীয় বিদ্যালয়ের ছাত্রী। সোমবার দিবাগত রাত ১০ টায় উপজেলার লাউহাটি ইউনিয়নের লাউহাটি গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় ওই রাতেই ধর্ষক ছানোয়ারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, তার মা বিদেশ থাকেন, বাবা ভ্যান চালক। রাতে ঘরে একা পেয়ে পাশের বাড়ির আব্দুল বারেকের বখাটে ছেলে ছানোয়ার (১৬) হাত মুখ বেঁধে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এসময় বাহিরে আরও তিন-চার যুবকের আনাগোনা শোনা যায় বলেও জানায় সে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে ওই ছাত্রীর বাবা ছানোয়ারের বিরুদ্ধে দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগ করেছেন।

এ ব্যাপারে দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূইয়া জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে চালান করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular