টাঙ্গাইলে ৮ ফার্মেসীসহ মনোহারী দোকানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে অতিরিক্ত মূল্যে হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লাভস, মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ বিক্রির অপরাধে ৮টি ফার্মেসীকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে জেলার ধনবাড়িতে দুটি মনোহারীর দোকান ও একটি সবজির দোকানে অভিযান চালিয়ে ১৬ হাজার ৫শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতে।

আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে শহরের সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস পাল এ অর্থদন্ডাদেশ দেয়। পরে মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ ধ্বংস করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত বলেন, করোনা প্রতিরোধক হ্যান্ড স্যানিটাইজার, হাতের গ্লাভস অতিরিক্ত মূল্যে বিক্রি করছিলো এমন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকায় ৮টি ফার্র্মেসীতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় ফার্মেসীগুলো থেকে মেয়াদ উর্ত্তীণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধ পাওয়া যায়। ফলে রাফি মেডিকেলকে ২০ হাজার, রাজীব মেডিকেলকে ১০ হাজার, সেবা মেডিকেলকে ১৫ হাজার, অনিক মেডিকেলকে ৫ হাজার, রাজধানী মেডিকেলকে ২০ হাজার, শ্রাবন মেডিকেলকে ৪০ হাজার, শাহ আলম মেডিকেলকে ২৫ হাজার এবং মা মেডিকেলকে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। সেই সাথে ফার্মেসী মালিকদেরকে সর্তক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান, টাঙ্গাইল ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নারগিস আক্তার প্রমুখ।

অন্যদিকে জেলার ধনবাড়ী কাচাবাজারে পেয়াজ, রসুন ও সবজির দাম বেশি রাখায় দুটি মনোহারীর দোকান ও একটি সবজির দোকানে অভিযান চালিয়ে ১৬হাজার ৫শতটাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর