টাঙ্গাইল ছিলিমপুর ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ বিএনপি’র 

নিজস্ব প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে অঘোষিত লকডাউনে এবার টাঙ্গাইল ছিলিমপুর ইউনিয়নের কর্মহীন হত-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল সদর ছিলিমপুর ইউনিয়নে পাকুল্যা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের সহযোগিতায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। হত-দরিদ্র পরিবারগুলোর প্রত্যেককে ৪ কেজি চাল, ১ কেজি ডাল, দেড় কেজি আলু আর একটি করে সাবান দেয়া হয়।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি নিজে আগ্রহী হয়ে ব্যাক্তিগত উদ্যোগে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। আমার এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে। এছাড়া সামাজিক দুরত্ব বজায় রাখতে এবং পরিহস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সবাইকে নিজ নিজ ঘরে থাকার আহবান করছি।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ছিলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ছোরহাব মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মিল্টন রেজা, বিএনপি নেতা শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাদিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাকসহ ছিলিমপুর ইউনিয়নের আন্যান্য নেতৃবৃন্দ।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর