বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪ দালালের কারাদন্ড

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৪ দালালের কারাদন্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৪ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ও সূচি রাণী সাহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল করিম  বলেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে সদর উপজেলার কুকুরিয়া গ্রামের আশরাফ আলীর ছেলে কবির হোসেন (২১), সন্তোষ এলাকার মাইন উদ্দিনের ছেলে মিজান (৪০), মীরের বেতকা এলাকার মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিবকে (২৯) দুই মাস করে এবং কোদালিয়া এলাকার হাসমত আলীর ছেলে আরিফ হোসেনকে (২৪) এক মাসের জেল দেয়া হয়। দন্ডবিধি ১৮৬০ সালের ২৯১ ধারায় বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এ সময় টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোশারফ হোসেন ও জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের এএসআই মোহাম্মদ নবীন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular