Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে অগ্নিকাণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১৫ জুলাই বৃহস্পতিবার  বিকেল তিনটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে  হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত পুরো ইউনিট ছড়াতে শুরু করে।  তাৎক্ষণিক  ভর্তিকৃত রোগীদের বের করে নিয়ে আসে কর্তৃপক্ষ।আগুন লাগার খবর পেয়ে  ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট  ঘটনা স্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব এ আগুন লাগার বিষয়টি  নিশ্চিত করেছেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version