টাঙ্গাইল প্রতিনিধি: আজ ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুন দ্রুত পুরো ইউনিট ছড়াতে শুরু করে। তাৎক্ষণিক ভর্তিকৃত রোগীদের বের করে নিয়ে আসে কর্তৃপক্ষ।আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমও শফিকুল ইসলাম সজীব এ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
