বুধবার, জুন ১৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসঙ্গীতে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ সখীপুরের ইসরাত জাহান এবিন

সঙ্গীতে টাঙ্গাইল জেলায় শ্রেষ্ঠ সখীপুরের ইসরাত জাহান এবিন

নিজস্ব প্রতিনিধি:  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে বঙ্গবন্ধুর ওপর জেলা পর্যায়ে সঙ্গীতা অনুষ্ঠান প্রতিযোগীতায়  টাঙ্গাইল জেলায় প্রথম হয়েছে সখীপুরের ইসরাত জাহান এবিন।

১৫ আগস্ট টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে এবিনের হাতে শ্রেষ্ঠ পুরষ্কার তুলে দেন মো. ছানোয়ার হোসেন  এমিপি। এবিন পৌরসভার ৬নম্বর ওয়োর্ডের ব্যবসায়ী মনসুর আলী ও হাসনা হেনা মিতুর মেয়ে এবং  সখীপুর  মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর মেধাবী ছাত্রী। ইসরাত জাহান এবিন সখীপুর আবাহন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের ওস্তাত মোশারফ হোসেনের ছাত্রী।

ওস্তাত মোশারফ হোসেন  জেলা শ্রেষ্ঠ হওয়ায় ইসরাত জাহান এবিনকে দোয়া আর্শিবাদ করে সামনের আরো বড় সফলতা কামনা করেছেন।

ইসরাত জাহান এবিনের মা হাসনা হেনা মিতু মামা রিজভী সিকদার শান্ত দেশবাসীর কাছে এবিনের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular