শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারন সম্পাদক পুলিশের হাতে আটক

টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারন সম্পাদক পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবালকে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে টাঙ্গাইল শহরের বেপারীপাড়ার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ফরহাদ ইকবালকে নাশকতামুলক মামলায় গ্রেফতার করা হয়েছে। গত জুলাই মাসে পুলিশের উপর নাশকতা চালিয়ে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে আহত করা হয় ।

এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় এডভোকেট ফরহাদ ইকবালের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাতে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular