রবিবার, জুন ২১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলটাঙ্গাইল পুলিশ টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

টাঙ্গাইল পুলিশ টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ৫০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের এ্যাডিশনাল আইজি (এইচআরএম) বিশ্বাস আফজাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট শামীমা বেগম, ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার আব্দুর রহিমশাহ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শেখ রাজীবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রিল প্রশিক্ষণ) আনছার উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি প্যারেড কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে তিনি ৬ জন প্রশিক্ষনার্থী মেডেল পরিয়ে দেন। পরে আন আর্মড কমব্যাট কৌশল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এ ৫০ তম টিআরসি ব্যাচের মোট প্রশিক্ষনার্থীর ১ হাজার ১১ জন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular