টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী সিরাজুল হক আলমগীরের নির্বাচনী মতবিনিময়

মাছুদ রানা (টাঙ্গাইল):  আসন্ন টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইল পৌর এলাকার ১৮নং ওয়ার্ডের জনসাধারনের সাথে এ নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন খান মাস্টার।
এসময় আরো উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের শ্রম সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আলমগীর হোসেন, জেলা আওয়ামী নবীণ লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম।

মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম আলমগীর নিউজ টাঙ্গাইলকে বলেন, আওয়ামী লীগের চেতনা ধারণ করায় দলের বয়োজ্যেষ্ঠ নেতারা তাকে স্নেহ করতেন। তাদের আস্থাভাজন হওয়ায় ছাত্রলীগের নেতা থেকে পর্যায়ক্রমে শহর আওয়ামী লীগের সভাপতি হতে পেরেছি। ১৯৯৬ সাল থেকে বর্তমান পর্যন্ত এ পদেও দায়িত্ব পারন করছি। রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় নানা আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আর এজন্য নির্যাতন, জেল-জুলুম ও করাভোগ করতেও হয়েছে। দলের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়ন করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া আমার মধ্যে সততা, নিষ্ঠা ও বঙ্গবন্ধুর আদর্শ রয়েছে। ফলে আমি আশাবাদি দল আমাকে মনোনয়ন দেবে। তবে দলীয় মনোনয়ন না পেলেও দলের প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর