বুধবার, এপ্রিল ২২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল বিআরটিএ অফিসে র‌্যাবের অভিযানে আটক ২ দালালের দণ্ড

টাঙ্গাইল বিআরটিএ অফিসে র‌্যাবের অভিযানে আটক ২ দালালের দণ্ড

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল বিআরটিএ অফিসে র‌্যাব অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার ১১ জুন দুপুরে পরিচালিত অভিযানে ২ দালালকে আটক করে। পরে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বিআরটিএ অফিসে র‌্যাব অভিযান চালায়। টাঙ্গাইল র‌্যাব-১২, সিপিসি-৩, কোম্পানী কমান্ডার, মেজর আবু নাঈম মোঃ তালাত এবং ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিআরটিএ অফিসের সক্রিয় দালাল চক্রের সদস্য কচুয়াডাংগা গ্রামের পিতাঃ মৃত-শামছুল হকের ছেলে মনিরুল ইসলামকে (৬০) ও ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মৃত-ওসমান গনীর ছেলে আব্দুল আউয়ালকে (৪৯) আটক করে।

পরে তাদের দু’জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ১৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।

র‌্যাবের এ ধরনের খুন, ধর্ষণ, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজ, চুরি, ডাকাতি এবং অবৈধ মাদক ব্যবসা ও চোলাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম এবং অভিযানসহ মোবাইল কোর্ট চলমান থাকবে এবং ভবিষ্যতে এই ধরণের অপরাধ প্রতিরোধ ও দমন কার্যক্রম আরো জোরদার করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular