নিজস্ব প্রতিনিধি : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দিন দিন ভয়াবহ রুপ নিয়েছে করোনাভাইরাস। মরণঘাতী এ ভাইরাস থেকে রক্ষা পেতে ঘরবন্দি হয়ে আছে মানুষ। করোনাভাইরাস মোকাবেলায় টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিকদলের সভপতি আমিনুল ইসলাম সুমনের ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গাইলের কর্মহীন ও নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা মগড়া ইউনিয়নে ছোট বাসালিয়া কলেজ মোড়ে একশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সদর উপজেলা শ্রমিকদলের সভপতি আমিনুল ইসলাম সুমন।
এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা শ্রমিকদলের সভপতি আমিনুল ইসলাম সুমন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে শ্রমিকদলের নেতা কর্মীরা থাকবে। টাঙ্গাইল সদর থানা শ্রমিকদল এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।
কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের এ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন মগড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জয়ান উদ্দিন, সহ-সভাপতি আব্দুর সামাদ মিয়া, নূরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সোলায়মান, ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নাসির, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহলম, দুলাল, কেরামতসহ অন্যান্য নেতৃবৃন্দ।
