Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের ত্রাণ বিতরণ

টাঙ্গাইল সদর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের ত্রাণ বিতরণ

জুয়েল রানাঃ করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইল সদর উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের আয়োজনে ১নং মগড়া ইউনিয়নের দরিদ্র, দুস্থ ও অসহায় কর্মহীন ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে।

রোববার (০৫.০৪.২০২০) সকাল ১০ টায় লায়ন নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ, সকাল সাড়ে ১১টায় চৌধুরী মালঞ্চ মাঠ এবং দুপুর ১টায় খিদিড় ঈদগাহ মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১কেজি পিঁয়াজ, ১কেজি আলু, ১লিটার তৈল, ১কেজি লবণ ও ১টি করে জীবাণুনাশক সাবান দেয়া হয়। প্রতিটি পরিবারের সদস্যকেও করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কথা বলেন সংগঠনের সভাপতি। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সভাপতি মুহাম্মেদ নাজমুজ সাকিব সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. এনামুল খান, সংগঠনের ১নং মগড়া ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হাসান, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার সম্মানিত গুণীজন।

সংগঠনের সভাপতি মুহাম্মেদ নাজমুজ সাকিব সুমন বলেন, সারা বিশ্বে করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। আমাদের দেশেও করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। এর ফলে নিন্ম আয়ের মানুষগুলোর আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। তাই সেসব হতদরিদ্র মানুষের জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়েছে। তাই সংগঠনের পক্ষথেকে আমরা আমাদের সাধ্যমত সেইসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছি। এই সেবামূলক কাজ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল ৩০টি পরিবারে মাঝে ত্রাণ সামগ্রী ও ৩০০ মাস্ক ইউনিয়নে বিতরণ করা হয়।

RELATED ARTICLES

Most Popular