নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষ প্রতিকে মনোনয়ন ফরম জমা দিলেন মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান।
বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম এর কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামছুল আলম তোফা, সাধারন সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবালসহ বিএনপির নেতৃবৃন্দ।
মাহমুদুল হাসানের “ধানের শীষ“ প্রতিকে মনোনয়ন ফরম জমা দেওয়ার কথা ছড়িয়ে পরলে টাঙ্গাইল সদর মাহমুদনগর ইউনিয়ন ও বিভিন্ন ইউনিয়নের সাধারন মানুষ ও নেতা কর্মীরা তার বাসায় গিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তার বাস ভবনে নির্বাচনী এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি এম,এ হামিদ, সাধারন সম্পাদক আজগর আলী, টাঙ্গাইল শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামছুল আলম, সাধারন সম্পাদক আলহাজ¦ শাহীন আকন্দ, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিম উদ্দিন বিপ্লব, সাধারন সম্পাদক সাজ্জাত কবির সুমন, মাহমুদনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারন সম্পাদক মজিবর রহমান প্রমুখ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
