বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইল হাসপাতালের ৮ দালালকে বিভিন্ন মেয়াদে জেল

টাঙ্গাইল হাসপাতালের ৮ দালালকে বিভিন্ন মেয়াদে জেল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দালাল চক্রের ৮ সদস্যকে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে র‌্যাব-১২ সদস্যদের সহযোগিতায় জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

কারাদন্ডপ্রাপ্তরা হলেন- নাগরপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের নুরুল আমিন খানের ছেলে সোহেল খানকে (২৪) পাঁচ দিন ও বিশ্বাস বেতকা গ্রামের কন্দকার মনজু মিয়ার ছেলে খন্দকার আলআমিন (৩০) আট দিন এবং নাগপুর উপজেলার তেবাড়িয়া গ্রামের কামাল পাশার ছেলে নুপুর হাসান (৩০), দেলদুয়ার উপজেলা নাল্লাপাড়া গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫), সদর উপজেলার সন্তোষ গ্রামের মৃত মাইনোদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৪০), ধূলেরচর গ্রামের আ. মালেক সরকারের ছেলে মো. রাজন (৩৬), মীরের বেতকা গ্রামের মীর আব্দুল মিয়ার ছেলে মীর হাবিব (৩১), মো. আবুল কাশেম আলীর ছেলে আব্দুল বারেক (৪২)

ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী জানান, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল দালাল চক্র সক্রিয় আছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের সাতদিন করে জেল দেয়া হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular