শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাই‌লের ভুঞাপু‌রে ভোট দেয়াকে কেন্দ্র ক‌রে বিশৃঙ্খলা; কে‌ন্দ্রে ভোটদান স্থ‌গিত

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে ভোট দেয়াকে কেন্দ্র ক‌রে বিশৃঙ্খলা; কে‌ন্দ্রে ভোটদান স্থ‌গিত

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে নৌকায় জোরপূর্বক ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে দুইপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা ও বিশৃঙ্খলার কার‌ণে এক‌টি কে‌ন্দ্রে ভোটপ্রদান স্থ‌গিত করা হ‌য়ে‌ছে।

র‌বিবার (২৬ ডি‌সেম্বর ) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার অ‌লোয়া ইউ‌নিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে এই ঘটনা ঘ‌টে।

ভোটাররা জানান, নৌকার কর্মীরা প্রকা‌শ্যে সিল মার‌তে ছিল। এসময় নৌকার সা‌থে এক ইউ‌পি সদ‌স‌্য প্রার্থীর সিলও মার‌তে ছিল। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা বাঁধা দি‌লে দুইপ‌ক্ষের ম‌ধ্যে সংঘর্ষ বা‌ঁধে।

জানা গে‌ছে, কেন্দ্রে জোরপূর্বক ভোট প্রদান‌কে কেন্দ্র নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক‌দের ম‌ধ্যে বাগ‌বিতন্ডার এক পর্যা‌য়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘ‌টে। প‌রে কে‌ন্দ্রে বিশৃঙ্খলার কার‌ণে সেখা‌নে ভোটগ্রহণ স্থ‌গিত করা হয়।

অ‌লোয়া ইউ‌নিয়‌নের আকালু সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রের দা‌য়িত্বপ্রাপ্ত প্রিসাই‌ডিং কর্মকর্তা আ‌নোয়ার হো‌সেন ব‌লেন, ভোট দেয়া‌কে কেন্দ্র ক‌রে কে‌ন্দ্রের ভিতর দুইপ‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া পাল্টা কার‌ণে বিশৃঙ্খলার সৃ‌ষ্টি হ‌লে সকাল সা‌ড়ে ৯টা থে‌কে ভোট গ্রহণ স্থ‌গিত করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular