টাঙ্গাই‌লে ম্য‌জি‌স্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে জনতা

নিজস্ব প্রতিনিধি : ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের টাঙ্গাইল সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় দা‌য়িত্বরত ম্যা‌জি‌স্ট্রেটের গা‌ড়ি‌তে আগুন দি‌য়ে‌ছে সড়ক দি‌য়ে চলাচল করা বি‌ক্ষুব্দ জনতা। মহাসড়‌কে যানজ‌ট ও ভোগা‌ন্তির কার‌নে আগুন দেয় তারা।

মঙ্গলবার (০৪ জুন) দুপুরে এই ঘটনা ঘ‌টে। ত‌বে মহাসড়‌কের এ‌লেঙ্গা হ‌তে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১৪ কি‌লো‌মিটার এলাকাজু‌ড়ে ঢাকা ও উত্তরবঙ্গগামী প‌রিবহন ঠায় দা‌ড়ি‌য়ে আ‌ছে।

জানা গে‌ছে, মঙ্গলবার সকাল থে‌কে মহাসড়‌কে অজ্ঞাত কার‌নে যানজ‌টের সৃ‌ষ্টি হয়। আর এই যানজট বঙ্গবন্ধু সেতু হ‌তে টাঙ্গাই‌লের মির্জাপুর পর্যন্ত ৬৫ কি‌লোমিটার এলাকাজু‌ড়ে বিস্তুতি ঘ‌টে‌ছে। ত‌বে মহাসড়‌কে যাত্রীবা‌হি বা‌সের পাশাপা‌শি ট্রা‌কের চাপও দেখা গেছে। মহাসড়‌কে এমন যানজ‌টে ভোগা‌ন্তিতে পড়ায় দা‌য়িত্বরত জেলা প্রশাস‌নের গা‌ড়ি‌তে আগুন লা‌গি‌য়ে দেয়। এর আ‌গে ওই গা‌ড়ি‌ ব্যবহার ক‌রে দা‌য়িত্ব পালন কর‌ছিল জেলা প্রশাস‌নের ম্যা‌জি‌স্ট্রেট।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে কা‌লিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হো‌সেন ব‌লেন, মহাসড়‌কের টাঙ্গাই‌লের সদর উপ‌জেলার রসুলপুর এলাকায় ম্যা‌জি‌স্ট্রে‌টের গা‌ড়ি‌তে আগুন দেয়া হয়।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর