টিকটক সেলিব্রেটি হতে গিয়ে কিশোরীর সর্বনাশ!

নিউজ ডেস্ক: টিকটক সেলিব্রেটি বানানোর প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে সহযোগীসহ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

বৃহস্পতিবার খিলগাঁও ও বনানী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো- মূল অভিযুক্ত দিনার ও সহযোগী মেহেদী হাসান মাহি। এ ঘটনায় উদ্ধার ভিকটিমকে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শুক্রবার অভিযানে নেতৃত্বে দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বাংলাদেশ জার্নালকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৮ নভেম্বর ভিকটিম কিশোরিকে পাওয়া যাচ্ছে না বলে উল্লেখ করে ভিকটিমের ভাই হাতিরঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। নিখোঁজ জিডির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা তেজগাঁও বিভাগ। তদন্তকালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের সময় খিলগাঁও তালতলা মার্কেট এলাকা থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

এরপর ভিকটিমের দেয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খিলগাঁও তালতলা এলাকা থেকে মূল অভিযুক্তের সহযোগী মাহিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বনানী থেকে মূল অভিযুক্ত দিনারকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বলেন, একটি অসাধু চক্র পরস্পর যোগসাজশে উঠতি বয়সী মেয়েদের সঙ্গে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে। তাদেরকে টিকটক সেলিব্রিটি বানানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে আটকে রেখে ধর্ষণ করে। এরপর তাদের আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করে।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলেও জানান গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর