রবিবার, মে ৩, ২০২৬
Homeজাতীয়ডিসেম্বরেই পুরান ঢাকায় চলবে চক্রাকার বাস...মেয়র সাঈদ খোকন

ডিসেম্বরেই পুরান ঢাকায় চলবে চক্রাকার বাস…মেয়র সাঈদ খোকন

নিউজ টাঙ্গাইল : রাজধানীর পুরান ঢাকা এলাকায় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই এ সেবা চালু হবে বলে জানান তিনি।
সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনে বাস রুট রেশনালাইজেশন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির সভা ১১তম সভা শেষে সাঈদ খোকন এসব কথা বলেন।
পুরান ঢাকা কেন্দ্রিক চক্রকার বাসের রুট হবে সদরঘাট থেকে ধোলাইখাল ও স্টাফ কোয়াটার হয়ে রামপুরা পর্যন্ত। রামপুরা থেকে আবার একই রুটে সদরঘাটে বাসটি ফিরে আসবে।
ডিএসসিসির মেয়র বলেন, পুরোনো ঢাকায় জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে বিআরটিসির বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে করে এই এলাকার লোকজন দ্রুত সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে। তিনি বলেন, এটা পরীক্ষামূলকভাবে চালানো হবে। যদি সফলভাবে সম্পন্ন করা যায় তাহলে স্থায়ীভাবে চক্রাকার বাস সার্ভিস হিসেবে দীর্ঘমেয়াদিভাবে এই রুটে এটা চালানো হবে।
সাঈদ খোকন বলেন, ৬টি কোম্পানির মধ্য দিয়ে ২০ থেকে ২২টি রুটে রেশনালাইজেশন করার মধ্য দিয়ে বাসগুলো পরিচালনা করবে। মার্চ মাস নাগাদ এই সংখ্যা চূড়ান্ত করতে যাচ্ছি। পরামর্শক প্রতিষ্ঠান এ নিয়ে কাজ করছে। গণপরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য গঠিত কমিটি আর কয়েক মাসের মধ্যেই কার্যক্রম পূর্ণ গতিতে চালু করবে বলেও জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular