Homeআন্তর্জাতিকডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন সালমান খান

ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন সালমান খান

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান! অসুস্থতার কারণে আপাতত বাড়িতেই রয়েছেন তিনি। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কারণে সালমানকে শুটিং বন্ধ রাখতে হয়েছে। তার ঘনিষ্ঠ সূত্রের দাবি, তার শারীরিক অবস্থা খারাপ নয়। দ্রুত সুস্থ হয়ে এবং বিশ্রাম নিয়ে সালমান কাজে ফিরবেন। তবে সালমানের কবে ডেঙ্গু ধরা পড়েছে তা জানা যায়নি।
জানা গেছে, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর দীপাবলির সব আমন্ত্রণের জবাবেই আপাতত ‘না’ বলে দিয়েছেন বলিউডের ‘ভাইজান’। কিছু দিনের জন্য তাই  জনপ্রিয় রিয়েলিটি শো‘বিগ বস’-এর মঞ্চ থেকেও বিরতি নিতে হয়েছে তাকে।  শুক্রবার দর্শক ওই শোয়ের সঞ্চালকের আসনে দেখেছেন পরিচালক করণ জোহরকে।
RELATED ARTICLES

Most Popular