বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কর্মস্থলে যোগ দিতে মানুষের জনস্রোত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কর্মস্থলে যোগ দিতে মানুষের জনস্রোত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সরকার ঘোষিত দীর্ঘ দুই মাসের সাধারণ ছুটি শেষ হচ্ছে রোববার। ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে যোগ দিতে পরিবার পরিজন নিয়ে হাজার হাজার মানুষ ফিরছেন ঢাকায়।

সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা এলাকায় দেখা গেছে মানুষের জনস্রোত। স্বাস্থ্যবিধির ন্যুনতম বালাই নেই কারো মাঝেই।

এবিষয়ে যাত্রীদের অভিযোগ, গণপরিবহন আগে না খুলে সাধারণ ছুটি শেষ ঘোষণা করায় ভোগান্তির মাত্রা কয়েকগুন বেড়ে গেছে। গণপরিবহন বন্ধ থাকার সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া নিচ্ছে ভাড়ায় চালিত নিজস্ব পরিবহন চালকরা। ধারণ ক্ষমতার অধিক যাত্রী বহন করায় চরম স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়েই জীবন-জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় ফেরা মানুষগুলি।

সরেজমিনে লক্ষ করা গেছে, এদের মধ্যে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ ও দিন আনি দিন খাই শ্রমজীবী মানুষেরা। কিছুটা আর্থিক সংগতিতে থাকা মানুষেরা প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাতায়াত করলেও আর্থিক অসংগতিতে পড়া মানুষগুলি ট্রাক, খোলা পিকআপ, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশায় জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

এদিকে গণপরিবহন বন্ধ থাকার পরেও শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। যা গণপরিবহন বন্ধ থাকা যে কোন সময়ের সর্বোচ্চ আদায় বলে জানিয়েছে বিবিএ সূত্র। সূত্র মতে, গেল ২৪ ঘণ্টায় সেতু‌তে পারাপার হ‌য়েছে ২২ হাজার গা‌ড়ি। যারমধ্যে প্রাই‌ভেটকার ও মাই‌ক্রোবাসের সংখ্যা প্রায় ৮ হাজার, মোটরসাই‌কেলের সংখ্যা প্রায় ৭ হাজার ও বাকি ৭ হাজার ছোট ছোট ট্রাক ও পিকআপ।

এবিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন বলেন, মহাসড়কে ছোট ছোট যানবাহনের চাপ বেড়েছে। নির্দেশনা মোতাবেক চেকপোস্ট বসিয়ে গণপরিবহন ও ট্রাক পিকআপে যাত্রী পরিবহন করতে দেয়া হচ্ছেনা। রোববার পর্যন্ত এই চাপ থাকবে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular