ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের, আহত ২

ফরমান শেখ, নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমপক্ষে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চর বাবলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বিডি২৪লাইভকে নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ চলছে। এছাড়া তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।
বিস্তারিত আরও আসছে….
এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর