ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশের ডোবায় মিললো রিকশা চালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে কামাল মিয়া (৪৫) না‌মের রিকশা চাল‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পু‌লিশ।

শুক্রবার (১ এপ্রিল) দুপুরে উপ‌জেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধলা‌টেংগর এলাকায় তার মর‌দেহ উদ্ধার করা হয়।

কামাল মিয়া নারায়নগ‌ঞ্জের আড়াইহাজার উপ‌জেলার জালাকা‌ন্দি এলাকার আব্দুল আওয়া‌লের ছে‌লে।

কামালের স্ত্রী আ‌ছিয়া জানান, বৃহস্প‌তিবার (৩১ মার্চ) দুপু‌রে ফো‌নে নজরুল ও আবুল মিয়া নামের দুইজন লোক তার স্বামীকে মাছ ধরার কথা ব‌লে ‌নি‌য়ে যায়। এরপর ওই দিনই নজরুল ফোন ক‌রে জানায় তার স্বামী টাঙ্গাই‌লে ট্রেনের নি‌চে কাটা প‌রে মারা গে‌ছে সেখান থে‌কে মর‌দেহ আন‌তে বলা হয়।

তিনি আরও জানান, প‌রে মহাসড়ক ও রেললাইন পাশের ডোবা থে‌কে তার মর‌দেহ পাওয়ার পর পু‌লিশ‌কে খবর দেওয়া হয়। প‌রে পুলিশ ঘটনাস্থল থে‌কে মর‌দেহ উদ্ধার ক‌রেন। এ ঘটনায় আড়াইহাজার এলাকায় মামলা দা‌য়ের করা হ‌বে বলেও জানান তিনি।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, কামাল মিয়ার স্ত্রী পু‌লিশ‌কে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প‌রে মর‌দেহটি ময়না তদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল মর্গে পাঠানো হ‌য়ে‌ছে। উদ্ধারকৃত মরদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গে‌ছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর