শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলদুরন্ত বিপ্লব হত্যাকান্ডের প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

দুরন্ত বিপ্লব হত্যাকান্ডের প্রতিবাদে ঘাটাইলে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধিঃ আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে টাঙ্গাইলের ঘাটাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘাটাইল উপজেলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা (জাবিয়ান) এ মানববন্ধনের আয়োজন করেন।

ঘাটাইল উপজেলা জাবিয়ানের সভাপতি বজলুল কাদির রতনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দুরন্ত বিপ্লবের ঘনিষ্ঠ বন্ধু, ঘাটাইল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল হোসেন।

বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের সনাক্ত করে আইনের আওতায় এনে সর্ব্বোচ্চ কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান। তাঁরা বলেন, দুরন্ত বিপ্লব নাটক ও নাট্য ত্বত্ত্বের ছাত্র হয়েও গ্রামে ফিরে গিয়ে অর্গানিক কৃষির স্বপ্ন বাস্তবায়নে কাজ করছিলেন। তিনি যাদের পথের কাটা হয়েছিলেন তারাই তাকে হত্যা করেছে। মাথার পিছনে আঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও এটাকে দুর্ঘটনা বলার অপপ্রয়াস বন্ধ করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা জাবিয়ানের উপদেষ্টা হোসেন শহীদ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান। মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ৩০-৩৫জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

 

 

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular