শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeআন্তর্জাতিকদেখ নিন ইমরান খানের রঙিন জীবনে ৮ প্রেয়সীর ছবি

দেখ নিন ইমরান খানের রঙিন জীবনে ৮ প্রেয়সীর ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন দেশটির সাবেক ক্রিকেট সুপারস্টার ইমরান খান। ক্রিকেটের মাঠে যেমন দুর্দান্ত খেলে বাজিমাত করেছেন তেমনি বাজিমাত করেছেন রাজনীতিতে।

তারকা ইমরান খানের ব্যাক্তিগত জীবন তার কেরিয়ারের মতোই বর্ণময়। দেশে-বিদেশে ছড়িয়ে আছেন প্রেয়সীরা। নানা সময়ে তার নানা বান্ধীকে নিয়ে জড়িয়েছেন নানা বিতর্কেও।

জিনাত আমন: ১৯৭০ এর দশকে পাকিস্তান দলের ভারত সফরের সময় ইমরান-জিনাতের পরিচয়। ইমরানের সঙ্গে জিনাত বহু বার ইংল্যান্ডে গিয়েছিলেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু জিনাত ইমরানের হাত ধরে দেশ ছাড়তে রাজি না হওয়া জুটি ভেঙে যায়।

জেমাইমা খান: ১৯৯৫ সালে ইমরান-জেমাইমা গাঁটছড়া বাঁধেন। জেমাইমা ধর্মান্তরিতও হন। নয় বছর ছিল তাঁদের সম্পর্ক ছিল।

বেনজির ভুট্টো: ক্রিস্টোফার স্ট্যান্ডফোর্ডের লেখা ‘দ্য বায়োগ্রাফি-ইমরান খান’এ ইমরান-বেনজির এর মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। দুইজনের সম্পর্কে পারিবারিক সম্মতিও ছিল। কিন্তু তারা স্বেচ্ছায় সম্পর্ক ভেঙে দেন।

রেহাম খান: খুব অল্প সময়ের জন্য হলেও ইমরান-রেহামের বৈবাহিক সম্পর্ক ছিল। ২০১৫ সালের শুরুতে ইমরান এই বিবাহ স্বীকার করেন। ২০১৫ সালের ৩০ অক্টোবর ইমরান ও রেহামের সম্পর্ক শেষ হয়।

ডেনিস ডি লুইস: ডেনিস বিখ্যাত আমেরিকান মডেল। ইমরান-ডেনিসের সম্পর্ক একসময় মিডিয়ায় ঝড় তুলেছিল।

সিটা হোয়াইট: ২০০৪ সালে মারা যান সিটা। সিটা এবং ইমরানের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে মুখরোচক খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইমরান এই সম্পর্ক অস্বীকার করে।

স্টিফেন বেকহ্যাম: ব্রিটিশ অভিনেত্রী স্টিফেনের সঙ্গে ইমরানের সম্পর্ক ছিল বলে ভারত ও পাকিস্তানে খবর বেরিয়েছিল। এ বিষয়ে ইমরান অবশ্য কোনো মন্তব্য করেননি।

কেট ফিজপ্যাটরিক: কেট অস্ট্রেলিয়ান অভিনেত্রী। কেট ও ইমরানের খুব অল্প সময়ের সম্পর্ক ছিল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular