শনিবার, মে ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাদেলদুয়ারে তিন সন্তানের মাকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

দেলদুয়ারে তিন সন্তানের মাকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে তিন সন্তানের মা আলিসা বেগমকে (২৮) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩ জুলাই) বিকালে উপজেলার নরুন্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আলিসার স্বামী রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃত রাশেদ টাঙ্গাইল সদর উপজেলার পয়লা গ্রামের সোনা মিয়ার ছেলে।

দেলদুয়ার থানার পরিদর্শক মো. সাইদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের আগের দিন আলিসা শ্বশুর বাড়ি থেকে তিন ছেলে-মেয়েকে নিয়ে বাবার বাড়ি উপজেলার নরুন্দা পূর্বপাড়া গ্রামে আসেন। গত রবিবার (২ জুলাই) দুপুরে আলিসার স্বামী রাশেদ এসে সেখান থেকে ছেলে ও মেয়েকে নিয়ে যান। সোমবার বিকালে আলিসা তার বাবার বাড়িতে শুয়ে ছিলেন।

তিনি আরও জানান, এ সময় তার স্বামী রাশেদ বাড়িতে এসে ঘরের ভেতর ঢুকে স্ত্রী আলিসাকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যার দিকে আলিসার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় এবং তার স্বামী রাশেদকে আটক করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular