দেলদুয়ার সংবাদদাতা | টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন স্থান থেকে বুধবার (২ জুন) সকালে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
দেলদুয়ার থানার উপ-পরিদর্শক(এসআই) মনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার রাতে কেউ মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে। পরে খবর পেয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
