বুধবার, জুন ২৪, ২০২৬
Homeজাতীয়দেশে একদিনে মৃত্যু ১০জনের; আক্রান্ত ৩৪১

দেশে একদিনে মৃত্যু ১০জনের; আক্রান্ত ৩৪১

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আমরা নমুনা সংগ্রহ করেছি ২১৩৫টি এবং নমুনা পরীক্ষা করেছি ২০১৯টি। নমুনা সংগ্রহের হার গতকালের তুলনায় ৪ শতাংশ বেশি এবং নমুনা পরীক্ষা করার হার ১৬ শতাংশ বেশি। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৪১ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১৫৭২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১০ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে ৬০ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে ৭০ থেকে ৮০ বছরের মধ্যে ১ জন। ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন। ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন।’

করোনায় মৃত রোগীদের বয়সভিত্তিক বিশ্লেষণ করে তিনি বলেন, ‘মৃত এই ১০ জনের মধ্যে পুরুষ ৭ জন, নারী ৩ জন। ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরের ৪ জন।’

এর আগে বুধবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ২১৯ জন, মৃত্যু হয় ৪ জনের। তার আগের দিন শনাক্ত হয় ২০৯, মৃত্যু হয় ৭ জনের। বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫৭২ জন। আর এই রোগে মৃত্যু হয়েছে ৬০ জনের। মোট সুস্থ হয়ে উঠেছে ৪৯ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular