নিউজ টাঙ্গাইল ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন।
মঙ্গলবার করোনাভাইরাস সংক্রান্ত অনলাইনের মাধ্যমে লাইভে এসে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
মৃত ব্যক্তির বয়স সত্তরোর্ধ্ব বলেও জানান ফ্লোরা। এছাড়া বর্তমানে ৪০ জন আইসোলেশনে রয়েছেন বলেও জানান ফ্লোরা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গেল ২৪ ঘণ্টায় করোনার জন্য খোলা হটলাইনে ১ হাজার ৭০০টি কল এসেছে। যার মধ্যে সবগুলো কলই করোনা সম্পর্কিত। এছাড়া এই সময়ের মধ্যে ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে মোট ৭১২ জনের নমুনা সংগ্রহ করা হলো।
প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। পরে প্ররযায়ক্রমে করোনার সংক্রমণের সংখ্যা বেড়েছে। সর্বশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ৩৯ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন চারজন।
অন্যদিকে বিশ্বব্যাপী ৩ লাখ ৭৮ হাজার ৮৫৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৫১৪ জন।
আশার খবর হচ্ছে, বিশ্বব্যাপী আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২ হাজার ৬৯ জন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।