শনিবার, জুন ২৭, ২০২৬
Homeআন্তর্জাতিকদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪১, মৃত্যু ৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৬৪১, মৃত্যু ৮

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যূবরণ করেছেন ৮ জন। এনিয়ে মোট ১৬৩ জন মৃত্যুবরণ করলেন। এছাড়া নতুন করে ৬৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭,১০৩।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪,৭০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়এবং ৪,৯৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫৪৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৬,৪৬২ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৩ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৫৫। আর সুস্থ হয়ে বাড়ি গেছেন ৮ জন। মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩৯ জন।

দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular