শুক্রবার, মে ১, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ীতে মিমা’র (MIMA) উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ

ধনবাড়ীতে মিমা’র (MIMA) উদ্যোগে বিনামূল্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ

ধনবাড় িপ্রতিনিধি, নিউজ টাঙ্গাইলঃ-
টাঙ্গাইলের ধনবাড়ীতে মিমা (MIMA) পরিচালক নাসরিন সুলতানার উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

ধনবাড়ীর পৌরসভার বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেন এই সংগঠনটি। মিমা (MIMA) পরিচালক নাসরিন সুলতানার নিজস্ব প্রডাকশন হাউস থেকে ১০০০টি মাস্ক তৈরি করে বিনামূল্যে বিতরণ করেন।

প্রত্যন্ত গ্রামে গ্রামে, বাজারে বাজারে, চায়ের স্টলে ও মহিলাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে, পরিবারকে সুরক্ষিত রাখার পরামর্শ প্রদান করতে, ছুটে চলেছেন সংগঠনির পরিচালক নাসরিন সুলতানা। নানাবিধ সামাজিক কার্যকলাপে সুখ্যাতি অর্জন করেছেন মিমা সংগঠনটি।মিমা পরিচালক নাসরিন সুলতানা বলেন, সচেতনতাই পারে একটি পরিবার, সমাজ ও আমার সোনার বাংলাকে সুরক্ষিত রাখতে। উচ্চশিক্ষিত এই নারী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেবামূলক সকল কর্মকাণ্ডে। বিশেষ করে অসহায়, সুবিধাবঞ্চিত, নির্যাতিত নারীদের কে নিয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular