ধনবাড়ী প্রতিনিধি, নিউজ টাঙ্গােইলঃ-
করোনা ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলের ধনবাড়ী বাজারে জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার (২৩ মার্চ)ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন ও ধনবাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ চাঁন মিয়ার নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
‘আসুন আমার সবাই মিলে এক হয়ে কাজ করি, করোনা মুক্ত সমাজ গড়ি’ -এই স্লোগানকে সামনে রেখে ওসি চাঁন মিয়া হ্যান্ড মাইকে জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ধনবাড়ী বাজার ঘুরেঘুরে জনসাধারণের হাতেহাতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
