Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধনবাড়ীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

ধনবাড়ী প্রতিনিধি : ‘‘নিয়ম মেনে অব কাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’’ এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে নানা কর্মসূচীর মধ্যদিয়ে রোববার পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। পালিত কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ়্য র‌্যালী, ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ধনবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ওসি মজিবর রহমান, উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহবুবুর রহমান, মৎস্য অফিসার তারেকুল ইসলাম, সমবায় অফিসার রফিকুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা রোকসানা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা খাতুন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ।

RELATED ARTICLES

Most Popular