শুক্রবার, জুন ১২, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ীতে নৌকা সমর্থন না করায় দল থেকে বহিস্কার যুবলীগ সভাপতি

ধনবাড়ীতে নৌকা সমর্থন না করায় দল থেকে বহিস্কার যুবলীগ সভাপতি

নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে (নৌকা) সমর্থন না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকলকে দল থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
শুক্রবার (১ জানুয়ারি) রাতে জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক লিখিতভাবে তাকে দল থেকে অব্যাহতি দেয়। এ বিষয়টি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক নিশ্চিত করেছেন।
ফারুক হোসেন মানিক জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ধনবাড়ী পৌরসভা নির্বাচনে নৌকার প্রতীক যাকে দিয়েছেন তার সমর্থন না করে ধনবাড়ী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত প্রকাশ, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে ধনবাড়ী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ওরফে তপন। বিএনপির মনোনয়ন পেয়েছেন এসএমএ ছোবহান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী কিসলু ও উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকুল।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular