বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ: ৫৬ রকমের ফলে সঙ্গে যেভাবে পরিচিত হলো শিক্ষার্থীরা

ধনবাড়ীতে ব্যতিক্রমী উদ্যোগ: ৫৬ রকমের ফলে সঙ্গে যেভাবে পরিচিত হলো শিক্ষার্থীরা

  • নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ধনবাড়ীতে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়ে ৫৬ রকমের মৌসুমী ফসলের সঙ্গে ‘ফল পরিচিত’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও অতিথিদেরও মৌসুমী ফল খাওয়ানো হয়।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসাইনের পরিকল্পনা উদ্যোগে এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলা পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মৌসুমি ফল পরিচিতি অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৫৬ রকমের মৌসুমি ফলের বাংলা-ইংরেজি নাম, পুষ্টিগুণ, ফল খাওয়ার উপকারিতা ইত্যাদি সম্পর্কে ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের।

ফল পরিচিত অনুষ্ঠানে নাম জানা-অজানা হরেক রকমের মৌসুমি ফলের সমাহার দেখে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। অতিচেনা ফল দেখে স্মৃতিকাতর হয়ে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ভাইস চেয়ারম্যান শামসুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নার লীনা, সহকারী কমিশনার (ভূমি) ফারাহ তাকমিলা, কৃষি অফিসার মাজেদুল ইসলাম প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular