শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে ব্যবসায়ী করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৪

ধনবাড়ীতে ব্যবসায়ী করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ৪

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ধনবাড়ীতে আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার (১০ মে) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন করে আক্রান্ত ব্যক্তির নাম আকরাম হোসেন, তিনি একজন ব্যবসায়ী। তার বাড়ি উপজেলার যধুনাথপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামে।

আকরাম হোসেনের আগের থেকেই করোনার লক্ষণ ছিলো, কিন্তু তিনি পরীক্ষা করায়নি।

গত বুধবার উপজেলায় ৩ জন আক্রান্তের খবরে উনার ভয় হয়েছে বলে তিনি বৃহস্পতিবার স্যাম্পল দিয়েছেন বলে ঘাটাইল ডট কমকে জানান।

এর আগে ধনবাড়ীতে উপসর্গ ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা.শাহানাজ সুলতানা তথ্যটি নিশ্চিত করেছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular