শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeজাতীয়নতুন কমিটি বাতিল চেয়ে বাসাইল উপজেলা আ.লীগের একাংশের সংবাদ সম্মেলন

নতুন কমিটি বাতিল চেয়ে বাসাইল উপজেলা আ.লীগের একাংশের সংবাদ সম্মেলন

বাসাইল প্রতিনিধিঃ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপ্রিয় ও উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কমিটি ঘোষনার পরে সন্ধ্যা পৌনে ৭টায় বাসাইল প্রেসক্লাবে হাজির হয়ে দলীয় গঠনতন্ত্র পরিপন্থি ও অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি পদপ্রত্যাশি পৌর মেয়র বীর মমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ ও সাধারন সম্পাদক পদ প্রত্যাশি শফিউল আরেফিন খানশুর সুজন। এসময় এ সময় তাদের সমর্থক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেললনে শফিউল আরেফিন খানশুর সুজন বলেন, প্রথম অধিবেশনে কমিটি বিলুপ্ত না করে ও ২য় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুপস্থিতিতেই জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সাংসদ  অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম অগণতান্ত্রিক পন্থায় কমিটি ঘোষনা করেছেন। এ ঘোষনা তৃণমূল আওয়ামীলীগ মেনে নেয়নি। আমরা অনিয়মতান্ত্রিক ভাবে কমিটি ঘোষনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যাপরে আমরা প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকেও জানাবো।
আব্দুর রহিম আহমেদ বলেন, দুই প্যানেলের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা না করে কমিটি ঘোষনা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি।  স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে দায়ী করে তিনি বলেন, দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির  জানাবো।
আব্দুর রহিম আহমেদ বলেন, দুই প্যানেলের নেতৃবৃন্দকে নিয়ে আলোচনা না করে কমিটি ঘোষনা দলীয় গঠনতন্ত্র পরিপন্থি।  স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামকে দায়ী করে তিনি বলেন, দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির অনুপস্থিতিতে তিনি কমিটি ঘোষনা করেন। এতে তৃণমুল আওয়ামীলীগের কাউন্সিলরদের প্রত্যাশা পুরন হয়নি। সাংসদ তার পকেট কমিটি ঘোষনা করে গেলেন। এতে উপজেলা আওয়ামী লীগের দলীয় গ্রুপিং কোন্দল বাড়বে। দুর্বল হয়ে পড়বে দলীয় সাংগঠনিক কার্যক্রম। আমরা এর সুরাহা চাই। প্রয়োজনে প্রধান মন্ত্রী পর্যন্ত যাব।এ কমিটি আমরা মানিনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular