সোমবার, আগস্ট ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলানাঈম-শাবনাজকন্যা মাহাদিয়ার নতুন ম্যাশআপ

নাঈম-শাবনাজকন্যা মাহাদিয়ার নতুন ম্যাশআপ

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় তারকা দম্পতি নাইম-শাবনাজ। সিনেমাঙ্গন থেকে বিদায় নিলেও তাদের জনপ্রিয়তার যেন কোনো কমতি নেই। বর্তমানে তারা তাদের সংসার ও ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত। এই দম্পতির ছোট মেয়ে মাহাদিয়া নাঈম। পড়াশোনার পাশাপাশি কণ্ঠে গানও তোলেন তিনি।

সম্প্রতি তিনি কয়েকটি গানের সমন্বয়ে একটি নতুন ম্যাশআপ কাভার করেছেন। ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত উর্দু ভাষার সিনেমা ‘আরমান’র মালা বেগমের কণ্ঠের জনপ্রিয় গান ‘আকেলে না জানা’ ও উপমহাদেশের প্রখ্যাত গজলশিল্পী মেহেদী হাসানের শ্রোতাপ্রিয় ‘রঞ্জিস হি সাহি’ গজলটিকে নিয়ে ম্যাশআপটি তৈরি করেছেন মাহাদিয়া।

এ ম্যাশআপের নাম দিয়েছেন ‘আকেলে না জানা ও রঞ্জিস হি সাহি বাই মাহাদিয়া নাঈম’। ভারতের জয়পুরে ধারণ করা হয়েছে এর ভিডিও চিত্র। মিউজিক ভিডিওটির সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন লাভিস রাওয়াত। সম্পাদনা করেছেন শুভম গুপ্ত। আর প্রযোজনায় ছিল নাঈম প্রডাকশন।

নাঈম-শাবনাজ নামের ফেসবুক পেজ থেকে মাহাদিয়ার ম্যাশআপের ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের মেয়ে মাহদিয়া নতুন কভার গান করেছে। এর আগে মাহাদিয়া অনেক জনপ্রিয় বাংলা ও ইংরেজি গান কভার করেছিল। এবার মাহাদিয়া দুটি ক্লাসিক গান একসঙ্গে একটি ম্যাশআপ করেছে। আমরা আশা করি আপনাদের গানটি ভালো লাগবে। সবাই মাহাদিয়াকে উৎসাহিত করবেন এবং ভালোবাসা দিবেন।’

জানা যায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) নিজস্ব ইউটিউব চ্যানেল ‘মাহাদিয়া নাঈম’ এ গানটি প্রকাশ করেছেন মাহাদিয়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular