• নিজস্ব প্রতিবেদক: ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ডাক্তার পদবি ব্যবহার করে মানুষদের সাথে প্রতারণার দায়ে টাঙ্গাইল পৌর শহরের ‘দয়াল ক্লিনিক ও হসপিটালে’র তৃতীয় তলা থেকে মো. সাইদুর রহমান নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।

বুধবার বেলা দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, দুপুরে র‍্যাব-১২ অভিযান চালিয়ে সাইদুর রহমানকে আটক করেছে। তিনি টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন। এ ছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই।

তিনি বলেন, সাইদুর রহমান দীর্ঘদিন ধরে তার নামের আগে ডা. পদবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এছাড়া তার চেম্বারের সব মালামাল জব্দ করাসহ তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর