সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবরনারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা! অতঃপর....

নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা! অতঃপর….

নিজ কার্যালয়ে নারী কনস্টেবলের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় সিলেটে মহানগর পুলিশের (এসএমপি) আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসকে ক্লোজ করা হয়েছে। তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রশাসনিক কারণে ক্লোজ করেছেন।

তিনি বলেন, আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাসের অফিস কক্ষে যাওয়া ওই নারী কনস্টেবল একদিন আগে ৬ দিনের ছুটিতে ছিলেন। তিনি এখানে কিভাবে গেলেন এবং ওখানে আসলে কী হয়েছে সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই নারী পুলিশ সদস্যসহ দুজনের বিরুদ্ধেই আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আদালতের দায়িত্বে থাকা সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) খোকন চন্দ্র দাসের একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান মহানগর পুলিশের এই মুখপাত্র।

সূত্র জানায়, ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের আঁধারে আদালত ভবনের নিজ কক্ষে ডেকে নেন পুলিশের আদালত পরিদর্শক প্রদীপ কুমার দাস। রাত ৮টার দিকে তাকে নিজ অফিস কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ঢোকেন।

এ সময় আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি প্রসিকিউশন) খোকন চন্দ্র দাস লিখিতভাবে বিষয়টি পুলিশ কমিশনারকে অবহিত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular