শনিবার, জুলাই ১৮, ২০২৬
Homeখেলাধুলানারী সাংবাদিককে ধ’র্ষণ, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

নারী সাংবাদিককে ধ’র্ষণ, আর্জেন্টিনায় ৪ ফুটবলার আটক

ডেস্ক নিউজঃধ’র্ষণের অভিযোগে চার ফুটবলারকের আটক করেছে আর্জেন্টিনার পুলিশ। গত মার্চে হোটেলের কক্ষে তাঁরা এক নারী সাংবাদিককে ধর্’ষণ করেন বলে অভিযোগ।

এই চার ফুটবলার হলেন উরুগুয়ের গোলকিপার সেবাস্টিয়ান সোসা। তাঁর বয়স এখন ৩৭ বছর। প্যারাগুয়ের ২৭ বছরের মিডফিল্ডার হোসে ফ্লোরেনটিন। আর্জেন্টিনার ২৭ বছরের ডিফেন্ডার ব্রাইয়ান কুফরে এবং আর্জেন্টিনার ২১ বছরের স্ট্রাইকার আবিয়েল ওসোরিয়ো।

আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন ফুটবল ক্লাব ভেলেজ সার্সফিল্ডের হয়ে খেলেন ওই চার ফুটবলার। সোমবার তাদের চারজনকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

পুলিশ জানিয়েছে, আপাতত তাদের ৪৮ ঘণ্টার জন্য আটক করা হয়েছে। এরপর তাদের আদালতে পেশ করা হবে। বিচারক সিদ্ধান্ত নেবেন, তাঁদের গ্রেপ্তার করা হবে কি না। গোটা ঘটনাটি নিয়ে সব পক্ষের সঙ্গে কথা বলে পুলিশ তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী ২৪ বছরের এক নারী সাংবাদিক। পুলিশকে তিনি জানিয়েছেন, ২ মার্চ উত্তর আর্জেন্টিনায় ভেলেজের সঙ্গে অ্যাটলেটিকো টুকুমেনের একটি খেলা ছিল। গোলশূন্য সেই খেলা শেষের পর সোসা তাঁকে নিজের ঘরে ডাকেন। সেখানে বাকি তিন ফুটবলারও অপেক্ষা করছিলেন বলে অভিযোগ। সেখানে তাঁরা সবাই মিলে মদ্যপান করেন। সাংবাদিক পান করে সামান্য অপ্রকৃতিস্থ হয়ে খাটে শুয়ে পড়েন। তখন বাকিরা তাঁকে ধর্’ষণ করেন বলে অভিযোগ।

ভেলেজ ওই চার ফুটবলারকেই সাসপেন্ড করেছে। তবে গোলকিপার সোসা এই অভিযোগ অস্বীকার করেছেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ৮ মার্চ তিনি লিখেছেন, ‘যে কোনো মানুষের শরীর এবং যৌনতার অধিকারকে আমি শ্রদ্ধা করি। কখনোই কারো ওপর বলপ্রয়োগ করিনি। আশা করি আমি নিরপেক্ষ বিচার পাব।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular