সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeজাতীয়পরিত্যাক্ত ডোবা থেকে ৬৬ লাখ টাকার জাল নোট, জনতার ভিড়

পরিত্যাক্ত ডোবা থেকে ৬৬ লাখ টাকার জাল নোট, জনতার ভিড়

লালমনিরহাট জেলা শহরের জেলখানা রোডের একটি পরিত্যাক্ত ডোবা থেকে ৬৬ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম উপস্থিত থেকে জাল নোটগুলো উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্থানীয় ছালাম নামে এক ব্যক্তি জেলখানা রোডের একটি পরিত্যাক্ত ডোবায় মাছ ধরতে গেলে পানির মধ্যে একটি বস্তা দেখতে পায়। পরে তার সন্দেহ হলে বস্তা খুলে দেখে, বস্তার ভেতরে ১ হাজার টাকার নোটের অনেক বান্ডিল। সাথে সাথে সে থানায় ফোন করে অবগত করলে থানার অফিসার ইনচার্জ শাহা আলম, এসআই নুর আলমসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ৫২ লাখ টাকার জাল নোট উদ্ধার করেন।

ডোবায় আরও জাল টাকা থাকতে পারে মনে হলে পুলিশ তথ্যদাতা ছালামকে পানিতে নামিয়ে খোঁজাখুঁজি করলে আরও ১৪টি বান্ডিলসহ মোট ৬৬টি বান্ডিল মানে ৬৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে সেগুলো সিজার লিস্ট করে থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় সেখানে শত শত উৎসুক জনতা ভিড় করেন। প্রতিটি নোটের বান্ডিলে ‘লাকি কুপন ভাগ্য পরিবর্তন’ নামে একটি স্টিকার দেখা গেছে।

বস্তায় মিলল ৬৬ লাখ টাকার জাল নোট, জনতার ভিড়

স্থানীয়রা জানান, আগামী ২৮ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এই জাল নোটগুলো ব্যবহার করার জন্যই হয়তো নিয়ে আসা হয়েছিল।

ওসি শাহা আলম বলেন, জাল নোটগুলো পরীক্ষার জন্য আমরা আদালতে পাঠাব। তবে এ ব্যাপারে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular