শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলপরিশ্রম ও বুদ্ধি দ্বারা ভাগ্য বদলানো সম্ভব--ইউএনও, টাঙ্গাইল সদর

পরিশ্রম ও বুদ্ধি দ্বারা ভাগ্য বদলানো সম্ভব–ইউএনও, টাঙ্গাইল সদর

টাঙ্গাইল প্রতিনিধি: পরিশ্রম ও বুদ্ধি দ্বারা ভাগ্য বদলানো সম্ভব।  ১২ অক্টোবর সোমবার  টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইদুল ইসলাম ব্র্যাক সদর এরিয়া অফিস পরিদর্শনে এসে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির উদ্যোগে পরিচালিত কর্মশালায় উপস্থিত পারিবারিক সমস্যায় পতিত সেবা গ্রহীতা নারীদের উদ্দেশ্যে এ  মন্তব্য করেন। তিনি বলেন ব্র্যাক শুধু একা নয় সরকারও অসহায়দের পাশে আছে। তিনি জেকে রাউলি এর উদাহরন দিয়ে বলেন মানুষ আল্লাহর অপূর্ব সষ্টি। মানুষ চাইলেই অসাধ্য সাধনসহ অনেক কিছু করতে পারে। তিনি তার প্রেষণামূলক বক্তব্যে সকলকে উৎসাহ প্রদান করেন এবং সবকিছু  ‍ভুলে নতুন উদ্যোমে কাজ শুরু করার তাগিদ প্রদান করেন।

তিনি জানান কর্মদক্ষতা বাড়ানোর জন্য ব্র্যাকের পাশাপাশি সরকারের বিভিন্ন কর্মকান্ড রয়েছে। ইচ্ছা থাকলেই সেই সুযোগ গ্রহন করার মাধ্যমে দক্ষ জনবলে রুপান্তর সম্ভব। তিনি প্রত্যেক অংশগ্রহনকারী নারীকে তার ভিজিটিং কার্ড প্রদান করেন এবং সরকারী সেবা গ্রহনে তার দপ্তরে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। তিনি প্রত্যেকের সমস্যা শ্রবন করেন এবং সমস্যা সমাধানে ব্র্যাকের সেবা প্রাপ্তিতে কৃতজ্ঞা প্রকাশসহ সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য যে, ব্র্যাক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় ১৯৮৬ সাল থেকে মানবাধিকার ও আইন শিক্ষা এবং ১৯৯৮ সাল থেকে আইনগত সহায়তা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করে আসছে। মূলত এই কর্মসূচির মাধ্যমে সমাজে জনগোষ্ঠির মানবাধিকার ও আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাশাপাশি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির বিচার ব্যবস্থায় অংশগ্রহন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ফলশ্রুতিতে টাঙ্গাইল জেলা জজ কোর্টে ব্র্যাক ৫ জন প্যানেল ল’ইয়ার নিয়োগ প্রদান করেছে যারা ব্র্যাকের খরচে দরিদ্র ও অসহায়দের আইনগত সহায়তা প্রদান করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular